তেহরানে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস মটজফেল্ড ক্রাভিক-এর সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। এর আগে ইরানের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা হরমুজ প্রণালির জন্য নতুন আইনি কাঠামো তৈরির ইঙ্গিত দিয়েছিলেন।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের চরমপন্থি অবস্থান, হুমকি ও উসকানিমূলক বক্তব্য চলমান উত্তেজনা বাড়িয়ে তুলছে। একইসঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতা বা চুক্তির পথেও এটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে

তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসন এবং ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনেই এই কৌশলগত জলপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলের যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: জিও নিউজ/মেহের

এস