বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ অগাসকেলিয়েন্তেসে এই দুর্ঘটনাটি ঘটে।খবর সিএনএনের।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর প্রধান ও জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীসহ পাঁচ আরোহী নিয়ে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এর কিছু সময় পরই হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়।

এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে দেশটি। তবে যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, মেক্সিকোতে প্রায়ই সরকারি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। সম্প্রতি আরেক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন নৌবাহিনীর কর্মকর্তা।

এন