ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো সীমান্ত পার হয়ে উত্তর ইয়েমেনে প্রবেশ করেছেন সৌদি আরবের সেনারা।
বুধবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সৌদি সেনা সদস্যরা পাহাড়ি এলাকায় অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিজানের দিকে নজর রাখছেন।
রোববার এই সীমান্তে হুতি বিদ্রোহীরা বোমায় ও রকেট হামলায় এক জন জেনালেরসহ বেশ কয়েক জন সৌদি সেনা সদস্য নিহত হয়েছেন।
সৌদি কমান্ডাররা দাবি করেছেন যে এই হামলা ছিল অস্থায়ী।
সৌদি নেতৃত্বাধনী জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। তবে হুতিরা ও সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র অনুগত সৈন্যরা জোর দিয়ে জানিয়েছেন যে এখনও তারা যুদ্ধ করতে সক্ষম।
হুতিরা একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা গেছে তাদের কমান্ডোবাহিনী সৌদি সীমান্তে বোমা হামলা চালাচ্ছেন।
জেডআই





