ভারতের কর্নাটকে বাসে আগুন লেগে শিশুসহ ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৭ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাজ্যের চিত্রাদুর্গা জেলার হিরিয়ুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এছাড়া ‘কুকে শ্রী ট্রাভেলস’ এর ওই বাসটিতে কীভাবে আগুন লাগল তার কারণও জানায়নি এএনআই।
আহতদের হিরিয়ুর ও চিত্রাদুর্গা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে উল্লেখ করা হয়।
এমআর





