বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১ লাখ ৪৯ হাজার হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (২৫ অক্টোবর) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লাখ ৫৪ হাজার ৭৮৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ৪৯ হাজার ১৯১ জনের। আর এখন পর্যন্ত সেরে উঠেছেন ২ কোটি ৮৭ লাখ ৩৮৭ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (২৫ অক্টোবর) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ৭৫ হাজার ৬৯ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ২৪ হাজার ৮৮৬ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৮০ হাজার ৬৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯০৩ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ১৪ হাজার ৬৮২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৯৫৬ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ৯ নম্বরে। মেক্সিকোতে আজ (২৫ অক্টোবর) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ৮০০ জন এবং মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৭৪৩ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১১ তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৭ হাজার ৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৮৩৫ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী দুইজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭৮০ জন।

নমুনা পরীক্ষায় নতুন ১ হাজার ৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৭ হাজার ৫০৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৪৯৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি