চীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ চেয়ে খোলাচিঠি প্রকাশ করায় ১৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
খবরে জানানো হয়, চলতি মাসের শুরুর দিকে রাষ্ট্র পরিচালিত ওয়েবসাইট বুজি নিউজে খোলাচিঠিটি প্রকাশিত হয়। প্রকাশের পরপরই তা আবার মুছেও (ডিলিট) ফেলা হয়। তবে গুগল ক্যাশে এর একটি ভার্সন এখনো পাওয়া যাচ্ছে।
চিঠিতে যা লিখা ছিল তা এমন যে, 'প্রিয় কমরেড শি জিনপিং, আমরা কমিউনিস্ট পার্টির বিশ্বস্ত কর্মী। আমরা দল ও দেশের সব ধরনের পদ থেকে আপনার প্রতি পদত্যাগের আহ্বান জানাচ্ছি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি দাবি করেছে, খোলাচিঠিতে স্বাক্ষরকারীদেরই বেছে বেছে আটক করা হচ্ছে।
এমআইএস।





