কিছু কিছু ধর্মীয় স্থানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ হওয়া নিয়ে দেশ জুড়ে কম শোরগোল হয়নি | কিন্তু অনেকেই জানেন না‚ বৈচিত্রপূর্ণ দেশ ভারতে কিছু মন্দিরে পুরুষদের প্রবেশও নিষিদ্ধ |

ব্রহ্মা মন্দির‚ রাজস্থান :

রাজস্থানের পুষ্করে‚ পুষ্কর হ্রদের পাশেই আছে মহা প্রজাপতি ব্রহ্মার মন্দির | সারা বিশ্বে এটি সম্ভবত একমাত্র জায়্গা যেখানে ব্রহ্মা পূজিত হন | কিন্তু এই মন্দিরের গর্ভগৃহে কোনও পুরুষের প্রবেশ নিষিদ্ধ | কথিত‚ এখানে পৌরাণিক কালে যজ্ঞ করছিলেন ব্রহ্মা | স্ত্রী সরস্বতী আসতে দেরি করায় তিনি গায়ত্রীকে বিয়ে করে যজ্ঞ করতে বসেন | পরে সরস্বতী এসে এই দেখে শাপ দেন ব্রহ্মাকে এবং এই মন্দিরকে | সেই থেকে ব্রহ্মার মন্দিরে পুরুষ প্রবেশ নিষিদ্ধ | এর অন্যথা হলে নাকি বিঘ্নিত হবে পুরুষের বিবাহিত জীবন

অত্তুকল মন্দির‚ কেরল :

তিরুবনন্তপুরমে পদ্মনাভস্বামী মন্দির থেকে মাত্র ২ কিমি দূরে এই পুণ্যস্থানকে বলা হয় মহিলাদের শবরীমালা | কারণ এখানে পুরুষ প্রবেশ করতে পারে না | অত্তুকলে মূল দেবী হলেন কন্নকি বা পার্বতী | প্রতি বছর এখানকার পোঙ্গল উৎসব বিখ্যাত | ভিড় করেন কয়েক লাখ মহিলা পুণ্যার্থী |

কন্যাকুমারী মন্দির‚ চেন্নাই :

ভারতের দক্ষিণ বিন্দুতে এই তীর্থস্থানে পূজিত হন ভগবতী | তাঁর কুমারী রূপে | বঙ্গোপসাগর‚ ভারত মহাসাগর এবং আরব সাগর ঘিরে আছে এই মন্দিরকে | এখানে দেবী সাধিকা রূপে বিরাজ করেন | কোনও পুরুষ পা রাখতে পারেন না | শুধু সন্ন্যাসীরা যেতে পারেন ফটক অবধি | গর্ভগৃহে নয় |

চক্কুলাথুকাভু মন্দির‚ কেরল :

আলাপ্পুঝা জেলায় এই মন্দিরেও উপাস্য হলেন ভগবতী | এখানেও পুরুষরা ঢুকতে পারেন না | পোঙ্গল এবং ধানু উৎসবে পুজো করা হয় ব্রহ্মচারিণী নারীদের |

মাতা মন্দির‚ মুজফফরপুর :

সারা বছর এই মন্দির খোলা থাকে নারীপুরুষ নির্বিশেষে সবার জন্য | কিন্তু বছরের বিশেষ এক সময়ে এই মন্দির নির্ধারিত থাকে শুধু মহিলাদের জন্য | এমনকী প্রধান পুরোহিতও তখন থাকতে পারেন না মন্দিরের গর্ভগৃহে |

ত্র্যম্বকেশ্বর মন্দির‚ নাসিক :

প্রাচীন রীতি অনুযায়ী এই মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারতেন না মহিলারা | এই নিয়ে সম্প্রতি তীব্র আন্দোলন গড়ে তোলেন সমাজকর্মীরা | শেষে ইদানীং মন্দির কর্তৃপক্ষ রায় দিয়েছে‚ পুরুষরাও আর গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না |

জেড