ইরাকের রাজধানী বাগদাদে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে এ পর্যন্ত ১২১ জন নিহত হয়েছে।
এতে আহত হয়েছে প্রায় শতাধিকের মতো। নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে 'ইরাকী নিউজ' এই সংবাদ প্রকাশ করে।
নিরাপত্তা সূত্র জানায়, সোমবার সকালে বাগদাদে আল-তায়ারান স্কয়ারে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। যেখানে তাৎক্ষণিক ২৬ জনের মৃতদেহ পাওয়া যায় এবং ৯৫ জন মারাত্মকভাবে আহত হয়। '
সূত্র জানায়, 'নিহতদের মধ্যে অনেক নিরাপত্তা কর্মী রয়েছে। নিহতরা ছাড়া সেখানে আগে থেকে অবস্থান করা কিছু গাড়ী দুমড়ে মুচড়ে যায়'।
'সাফাক নিউজ'কে দেয়া অন্য একটি তথ্যসূত্র জানায়, বাগদাদে আল-তায়ারান স্কয়ারে হামলাটি হয়। ধারণা করা হচ্ছে হামলাকারী দুই জন শরীরে বোমা বেঁধে সেখানে গিয়ে বিস্ফোরণ ঘটায়। নিহত বেশি হওয়ার কারণ সেখানে সকালে কাজের উদ্দেশ্যে বিভিন্ন কন্সট্রাকশানের কর্মচারীরা জড়ো হয়েছিল'।
এইদিকে এই ভয়ানক হত্যাকাণ্ডের জন্য এখনো পর্যন্ত কোন জঙ্গি গোষ্ঠি দায় স্বীকার করে নি।
ইউনাইটেড নেশন অ্যাসিসটেন্ট মিশন ইন ইরাকের (UNAMI) মতে, শুধু ডিসেম্বরে পুলিশ এবং নিরাপত্তাকর্মী ব্যতীত ইরাকে ৬৯ জন সাধারণ নাগরিক আত্মঘাতী হামলায় নিহত হয়। এতে আহত হয় আরও ১৪২ জন।
অপরদিকে নভেম্বরে নিহত হয় ১১৭ জন এবং আহত হয় ২৬৪ জন। এই নিয়ে এক পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে ইরাকে ৩২৯৮ জন নিহত হয় এবং আহত হয় ৪৭৮১ জন।
উল্লেখ্য ইরাকে এই ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী করা হয় আই এস জঙ্গিদের যাদের ২০১৪ সালে 'খেলাফত' ঘোষণার মাধ্যমে ইরাকে উত্থান হয়।
কিন্তু ২০১৭ সালের ডিসেম্বর মাসে ইরাকের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আইএস ওপর বিজয় ঘোষণা করে। যার পরপরই এই ভয়ানক হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে।
জেড





