নারীর প্রতি যৌন সহিংসতায় নিকৃষ্ট শহর দিল্লি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে প্রতিমুহূর্তেই ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। "নির্ভয়া কাণ্ডের" পর সেভাবে কোনও প্রভাব পড়েনি সমাজ জীবনে বা ধর্ষণের ঘটনাও কমার কোনও লক্ষণ চোখে পড়েনি।
ভারতে যেন ধর্ষণ কোনোভাবেই ঠেকানো যাচ্ছে। সেখানে একটা একটা পর ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। রেহাই পাচ্ছে না কোলের শিশুও অবিশ্বাস্য এমন এক ঘটনাই ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। খবর ইন্ডিয়া টাইমসের।
এই ঘটনার শিকার ১৮ মাস বয়সী শিশু প্রতিবেশী ওই ব্যক্তির ঘরে তার শিশুদের সঙ্গে খেলতে যায়। সেখানেই নিজের শিশুদের সামনেই দেড় বছরের ওই শিশুকে ধর্ষণ করে ৩৩ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তি। এসময় ওই ব্যক্তির স্ত্রী ছাদে কাজ করছিলেন।
পুলিশের এক কর্মকর্তা বলেছেন, নিজের দুই শিশুর সামনেই শিশুটিকে ধর্ষণ করেছে অভিযুক্ত ব্যক্তি। পরে অবশ্য ওই ব্যক্তি আটক করা হয়েছে। তিনি আরো জানান, শিশুটি নিজের ঘরে ফিরে গেলে তার মা ওর প্রাইভেট পার্ট দিয়ে রক্ত ঝরতে দেখে। পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানায় তাকে ধর্ষণ করা হয়েছে।
পরে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। যে ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেটির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
ওই শিশুটির মা ডিভোর্সি। সে দিল্লির বাইরে একটি কলোনিতে তার বাবা-মার সঙ্গে থাকে। শিশুটির নানা নির্মাণ শ্রমিক আর নানী গৃহকর্মী।
দিল্লি কমিশন ফর উইমেনের প্রধান স্বাতি মালিওয়াল এক টুইট বার্তায় লিখেছেন তিনি শিশুটিকে হাসপাতালে দেখতে যাচ্ছেন। শিশুটিকে এখন সঞ্জয় গান্ধী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য বিশ্বে ক্রমেই বেড়ে চলেছে ধর্ষণ, নারী নিগ্রহের ঘটনা। নারীর সম্ভ্রম লুঠ করার প্রবণতা বাংলাদেশের মতো দেশেও হচ্ছে। তবে পশ্চিমা দেশগুলোতে ধর্ষনের সংখ্যা বেশি। ধর্ষণে শীর্ষ স্থানাধিকারী ১০টি দেশের মধ্যে নেই তমেন কোন মুসলমান প্রধান দেশ।
প্রতিবেশি দেশ ভারতের স্থান পঞ্চম। ধর্ষনের চিত্র বলছে এই অপরাধ সারা বিশ্বেই ক্রমবর্ধমান। কঠোর থেকে কঠোরতর আইন প্রণয়ন করেও এই অপরাধকে সেভাবে ঠেকানো যাচ্ছে না। বিভিন্ন দেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসাবে রয়েছে মৃত্যুদণ্ড। তাও এই প্রবণতা কমেনি।
২০১২ সালে দিল্লিতে বাসের মধ্যে একটি মেয়েকে ধর্ষণের ঘটনা সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। সেই 'নির্ভয়া কাণ্ড' ঘটার পর নিরাপত্তা জোরদার করা হয়েছিল সারা ভারতে। তা সত্ত্বেও রাজধানী দিল্লিতেই প্রতিদিন মেয়েরা ধর্ষিতা হচ্ছেন। সারা ভারতের চিত্র কমবেশি একই রকম।
এএস





