ভারতের অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। রোববার রাজ্যজুড়ে ভারি বর্ষণের সঙ্গে সঙ্গে এ বজ্রপাত হয়।

প্রশাসনিক এক কর্মকর্তা বলেন, সোমবার রাজ্যের কৃষ্ণ, গুন্টুর, পূর্ব গোদাবাড়ি, প্রকাশম ও নেলোড় জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে এ প্রাণহানি হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বজ্রপাতে নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে। সূ্ত্র: এনডিটিভি

এআই/ এআর