মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে হোয়াইট হাউজে বৈঠক করেছেন সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সৌদির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠ হওয়ার জেরে সৌদি-মার্কিন তিক্ত সম্পর্কের উন্নতি ঘটানোর লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের পররাষ্ট্র নীতির প্রধান নির্ধারক ৩০ বছর বয়সী প্রিন্স সালমান মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা সমাধানে ওবামার সাথে হোয়াইট হাউজের ওভাল অফিসে আলোচনা করেন। রাষ্ট্রপ্রধান না হয়েও প্রেসিডেন্টের ওভাল অফিসে বৈঠক করে বিরল সম্মান লাভ করেন সৌদি প্রিন্স।

দুই নেতা সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ বন্ধ করতে বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করার ব্যাপারে আবারো একমত পোষণ করেন।

এছাড়া আইএস দমনে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বদ্ধপরিকর বলে সৌদি প্রিন্সকে আশ্বস্ত করেন ওবামা। সূত্র: আলজাজিরা

এফএফ