উপমহাদেশে আলোচিত সমালোচিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরও ১ বছর বাড়িয়েছে ভারত।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার এ খবর দিয়েছে।

এর আগে গত বছর সেপ্টেম্বরে এক বছরের জন্য তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়ায় ভারত সরকার। তার আগে এই লেখিকার আবেদনের প্রেক্ষিতে দুই মাসের জন্য সাময়িকভাবে ভিসার মেয়াদ বাড়ানো হয়।

চলতি বছর ১৭ আগস্ট ভিসার মেয়াদ শেষ হয় তসলিমার।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে ১৯৯৪ সালে দেশ ছাড়েন তসলিমা। সেই থেকে তিনি নির্বাসনে আছেন। দীর্ঘ দুই দশক তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ভারতে থাকছেন। সুইডেনে তার নাগরিকত্ব রয়েছে। ২০০৪ সাল থেকে তিনি প্রতিবেশী ভারতে থাকছেন।

এআই