পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সিন্ধু প্রদেশের একটি মাজারে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে পাকিস্তানকে জঙ্গি নির্মূলে সর্বোচ্চ সহায়তার প্রস্তাব জানায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে সন্ত্রাস দমনে যেকোনো প্রচেষ্টায় পাকিস্তানের পাশে থাকার এমনই আশ্বাস দেয়া হয় মার্কিনিদের পক্ষ থেকে।
ট্রাম্প প্রশাসনের মূখপাত্র মার্ক টোনার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেন, আমরা সবসময় জঙ্গিবাদরে বিরূদ্ধে লড়েছি যদি পাকিস্তান তাদের দেশে এই জঙ্গি উত্থানে কোন প্রকার সহায়তা চায় তাহলে আমরা প্রস্তুত। তিনি আরও বলেন, আমরা শুধু পাকিস্তান না পুরো দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোর নিরাপত্তার স্বার্থে এক হয়ে কাজ করতে রাজি আছি।
উল্লেখ্য যে পাকিস্তানে ২০১৭ সালের সবচেয়ে ভয়াবহ ঘটনা হলো সিন্ধু প্রদেশের কলান্দর মাজারে আত্মঘাতী বোমা হামলা। যে হামলায় প্রায় ৮৮ বেসামরিক লোক মারা যায় এবং প্রায় ৩০০ জনের মতো আহত হয়।
জেড





