এবার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার হুমকি দিয়েছে। এক ভিডিওবার্তায় সংগঠনটি এ হুমকি দেয়।
ভিডিওবার্তায় বলা হয়, সিরিয়ায় বিমান হামলায় অংশগ্রহণকারী দেশগুলোকে প্যারিসের ভাগ্য বরণ করতে হবে।
ভিডিওতে দেখা যায়, একজন বলছে, শুক্রবার ফ্রান্সের কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ইসলামিক স্টেটের (আইএস) হাতে একই পরিণাম ভোগ করবে।
তবে ভিডিওটির নির্ভরযোগ্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে সাত জায়গায় হামলায় ১২৯ জন নিহত হন। আহত হন কয়েক শ’। ওই হামলায় দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস।
এমকে





