এই চিঠির জবাবও দিয়েছিলেন আইনস্টাইন। আইনস্টাইনের লেখা সেই চিঠি নিলামে তুলেছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র‌্যাব কালেকশন’। ১ লক্ষ ২৫ হাজার ডলার থেকে নিলাম শুরু হবে।

এত দিন মার্থার এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল আইনস্টাইনের চিঠিটি। মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছিলেন: ‘ধর্মগ্রন্থে লেখা কাহিনিগুলিকে যত দিন আক্ষরিক অর্থে নেওয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই।’

তিনি আরও লিখেছিলেন, ‘যদি আপনি ধর্মগ্রন্থকে প্রতীকি হিসেবে ব্যাখ্যা করেন, তা হলে কিন্তু আর পরিষ্কার নয়, ঈশ্বরকে কোনও মানুষ হিসেবে কল্পনা করা হয়েছিল কি না।’

আইনস্টাইন লিখেছিলেন,...সে ক্ষেত্রে এটা বোঝা কঠিন, বিশ্বাসের আঁকড় কতটুকু পড়ে থাকে। আমি মনে করি, যে ব্যক্তি মোটামুটি বিজ্ঞানমনস্ক, তাঁর কাছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির পিছনের ধর্মের ব্যাখ্যা যুক্তিগ্রাহ্য নয়। কারণ তিনি সবেতেই বিজ্ঞানের যুক্তি খোঁজেন।

এনএইচ