তুরস্কের পুলুমুর এবং ওভাসিক জেলার কাছে পুলিশের এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে।
মঙ্গলবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু তানসেলির গভর্নরের বরাত দিয়ে জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হতে পারে।
তুরস্কের পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটিতে তিন ক্রুসহ সাত পুলিশ কর্মকর্তা, একজন বিচারক এবং একজন সেনা সার্জেন্ট ছিলেন। উড্ডয়নের ১০ মিনিট পরেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
এমই





