রাজধানী থেকে নীল কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মোহাম্মাদপুর থানা পুলিশ।

মোহাম্মাদপুরের বাবর রোডের আল মারকাজুল বাংলাদেশ মাদ্রাসার সামনের ফুটপাত থেকে বুধবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মোহাম্মাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে নীল কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জেএ