জাতিসংঘের ইউনিসেফ (UNICEF) কর্তৃক স্থাপিত পানির লাইন যেটা উত্তর জর্ডান উপত্তকায় ফিলিস্তিনিদের পানির একমাত্র সরবরাহ ছিল তা উচ্ছেদ করে দিয়েছে ইসরাইল। 'কোন অনুমতি ছাড়া পানির এই পাইপলাইন স্থাপন ও পানি সরবরাহ করা হচ্ছে' এই বলে গতকাল থেকে পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল।
টিউবাস অঞ্চলে জর্ডান উপত্যকার একজন অফিসিয়াল কর্মচারী মুতাজ বাশরাত। তিনি বলেন, গতকাল ইসরাইলের প্রশাসনিক কিছু লোকজন বুলডেজার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম নিয়ে আসে পানির লাইন উচ্ছেদ করার জন্য এবং পানি সরবরাহ বন্ধ করে দেয়।
এই পানির সংযোগটি ফিলিস্তিনের আতউফ, দক্ষিণ পূর্ব জেনিন, খিরাবাত আল হাদিদা এবং টিউবাসের পূর্বাঞ্চল জুড়ে বেষ্টিত ছিলো। এই পুরো অঞ্চলগুলো জাতিসংঘের ইউনিসেফ কর্তৃক স্থাপিত এই পানির লাইনের ওপর নির্ভরশীল ছিল।
ফিলিস্তিনে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া এবং উচ্ছেদ করে দেওয়া এই নিয়ে ২য় বারের মতো ইসরাইলের আগ্রাসনবাদী কাজ। প্রক্ষত্যদর্শীরা জানান এখন তারা ঐই অঞ্চলগুলোতে চাষাবাদ করতে পারবে না। যার কারণে শুধু পানির অভার না খাদ্যের অভাবেও ভুগতে হবে তাদেরকে।
জন্মলগ্ন থেকে ইসরাইল জর্ডানের উত্তর উপত্যকায় ফিলিস্তিনিদের বসবাস নিয়ে সবসময় উদ্ধিগ্ন ছিল। ইসরাইল তাদের সর্বোচ্চ আগ্রাসনবাদী রূপ প্রকাশ এই অঞ্চলের ফিলিস্তিনিদের ওপর।
জেড





