ঝড় ও বৃষ্টিতে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮২ জন।

শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ঝড়ে প্রদেশটির রাজধানী পেশোয়ারসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে ‍অনেক ঘরবাড়ি।

নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে বলে জাহির-উল-ইসলাম নামে পেশোয়ারের এক জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্মকর্তা নিশ্চিত করেছেন। এছাড়া ২৫ শিশুসহ আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ