ভারতে গত ১৮ বছরে প্রায় তিন লাখ কৃষক আত্মহত্যা করেছেন। ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ে এসব কৃষক আত্মহত্যা করেন। খবর বিবিসি'র।

২০১৩ সালে ১১ হাজার ৭৪৪ জন কৃষক আত্মহত্যা করেন, ২০১২ সালে এই সংখ্যা ছিল ১৩ হাজার ৭৫৪।

অবশ্য, সম্প্রতি দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) জানিয়েছে, আত্মহত্যার হার কমছে। তবে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের আত্মহত্যার হার কমার তথ্যটি সঠিক নয়।

সাধারণত ঋণের বোঝা, উৎপাদন খরচ বৃদ্ধি, পানি সঙ্কট, দ্রব্যমূল্য বৃদ্ধি, রোগ ও পোকার আক্রমণে ফসলহানির কারণে কৃষকেরা আত্মহত্যা করে থাকে।
মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, মধ্য প্রদেশ ও কর্নাটকে বেশি কৃষকের আত্মহত্যা ঘটে। সূত্র : বিবিসি

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ