পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে দু’দফায় হামলা চালিয়ে সাত পুলিশকে গুলি করে মেরেছে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা।
বুধবার করাচির পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠ ওরাঙ্গি শহরে পোলিও কর্মীদের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে তাদের হত্যা করে বেশ ক’জন বন্দুকধারী।
ফিরোজ শাহ নামে স্থানীয় এক শীর্ষ পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ওরাঙ্গিতে পোলিও টিমের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে ওই পুলিশ সদস্যদের হত্যা করে বন্দুকধারীরা। দুই দফায় আট জন বন্দুকধারী এ হত্যাকাণ্ডে অংশ নেয়।
এ ঘটনায় জড়িতদের আটক করতে নিরাপত্তা বাহিনী অভিযানে নেমেছে বলে জানান ফিরোজ শাহ।
সূত্র: দি ন্যাশন
এমই





