রোববার (২৮ মে) দ্বিতীয় ধাপের এ নির্বাচনে ভোট গণনার শুরুতে কেমাল এরদোয়ানের থেকে অনেক পেছনে পড়ে থাকলেও পরে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হন। তবে সব ভোট গণনার পর শেষ হাসি হাসেন এরদোয়ান।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।

সোমবার (২৯ মে)  এক টুইট বার্তায় নরেদ্র মোদি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন।

আমি নিশ্চিত যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা আগামীতে আরও জোরদার হবে বলেও জানান তিনি। সূত্র: এনডিটিভি

এন