তবে বাস্তবে এখন পর্যন্ত মাত্র সাড়ে ৭ হাজারেরও কম মানুষ গাজা ছাড়তে পেরেছেন। অর্থাৎ, ইসরাইল চুক্তির মাত্র ৩৬ শতাংশ বাস্তবায়ন করেছে।
আলজাজিরার গাজা প্রতিনিধি তারেক আবু আজুম বলেন, জরুরিভাবে সরিয়ে নেওয়ার জন্য ছাড়পত্র পাওয়া হাজার হাজার মানুষ এখনও গাজায় আটকা পড়ে আছেন। অনেকেই বাঁচবেন না।
খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আহমেদ আল-ফারা আল জাজিরাকে বলেন, যুদ্ধবিরতির পর আমরা ভেবেছিলাম সবকিছু বদলে যাবে। কিন্তু গত এক হাজার দিনের মধ্যে এই সময়টাই সবচেয়ে ভয়াবহ। আমরা আশা করেছিলাম পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম গাজায় প্রবেশ করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি।
তিনি আরও বলেন, ‘আমরা এটিকে ‘স্বাস্থ্য গণহত্যা’ বলি। তারা স্বাস্থ্য খাতের ওপর হামলা চালাচ্ছে, তারা হাসপাতালগুলোকে কংক্রিটের খোলসে পরিণত করার চেষ্টা করছে – যা হবে অচল, চিকিৎসা সামগ্রীশূন্য এবং ডাক্তারশূন্য।
এমএম