বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। ব্রাজিলের প্রতিবেশী দেশটিতে নতুন করে ৪৫০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৬৮ জনের। আর আক্রান্ত হয়েছে ৮ লাখ ৯ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মারা গেছে ৪২১ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩২ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে।
এদিকে গত একদিনে চতুর্থ সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২৫ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৭৩ জনের। আর আক্রান্ত হয়েছে ৪৯ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
এমআর





