বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে জঙ্গি অন্তত ৩০ জনকে আটক করেছে পাকিন্তান পুলিশ। অভিযানটি পাকিস্তানের করাচীতে একটি কলোনিতে চালানো হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়।

সংবাদ মাধ্যমগুলো পুলিশে বরাত দিয়ে আরো জানায় প্রায় ২০০ জন পুলিশের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। পাকিস্তানের কারাগারের নিকটবর্তী একটি এলাকায় গোয়েন্দা সূত্রে এই অভিযান চালানো হয়। যেখানে পুলিশরা একটি অর্ধনির্মিত খাঁদ বা টানেলের সন্ধান পায়। যেটি জঙ্গিরা জেল ভেঙ্গে পালানোর জন্য তৈরি করছিল।

স্থানীয় পুলিশ প্রধান ফাহাদ আহমেদ জানান, প্রায় ২০০ জন পুলিশের নেতৃত্বে আমরা এই যৌথ অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার সময় কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হয় নি। পরিপূর্ণ বায়োডাটা যাচাইয়ের পরে এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে সম্প্রতি পাকিস্তানের সিন্ধু প্রদেশের কালান্দর মাজারে একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। যেখানে শিশুসহ প্রায় ৯০ জন মারা যায় এবং আহত হয়েছে প্রায় ২০০ জনের মতো। তারপরে একটি কোর্ট প্রাঙ্গনে জঙ্গি হামলা চালানো হয় যেখানে প্রায় ৬ জন নিহত হয়েছে। তারপরেই পাকিস্তানে ক্রমান্বয়ে এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়।

জেড