এক্ষেত্রে প্রতি কেজি গমের দাম পড়বে ৪০ টাকা ৮৫ পয়সা। এই হিসাবে মোট খরচ হবে ২ হাজার ৪২ কোটি ৫০ লাখ টাকা। সরকার এই গমের দাম রাশিয়াকে পরিশোধ করবে ডলারে।

মো. আব্দুল বারিক বলেন, রাশিয়া থেকে সরকার মোট ৫ লাখ টন গম আমদানি করবে। প্রতি কেজি ৪০ টাকা ধরে এই গম কেনা হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাশিয়া থেকে যে গম কেনা হবে, তার মূল্য ডলারে পরিশোধ করা হবে।

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার সঙ্গে লেনদেনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশ কীভাবে ডলারে দাম পরিশোধ করবে, তার ব্যাখ্যা অতিরিক্ত সচিবের কথায় পাওয়া যায়নি।

তবে নিষেধাজ্ঞা এড়িয়ে বিকল্পভাবে রাশিয়া থেকে কীভাবে আমদানি করা যায় তা নিয়ে গত ২৫ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হয়েছিল।

এমআই