সমাজে সবসময় হেয় চোখে দেখা হয় তাদের। অনেক সময় তাদের সামাজিক স্বীকৃতিও মেলে না। আর সে জন্য ভারতে এবার কেরেলা শহরের মেট্রো স্টেশনে ২৩ জন হিজড়াকে চাকরিতে নিয়োগ দেয়া হয়েছে।
তাদের যোগ্যতা অনুয়ায়ী গৃহস্থালী, টিকিট কাউন্টারসহ মেট্রো স্টেশনের বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই প্রথমবারের মত ভারতের প্রদেশ সরকার রাষ্ট্রীয় কোন কোম্পানিতে হিজড়াদের বা তৃতীয় লিঙ্গদের জন্য কাজের ব্যবস্থা করলো।
কেরেলা মেট্রোর পরিচালক ইলিয়াস জর্জ বলেন, আমাদের এই পদক্ষেপ তাদের মূলধারায় আনার লক্ষ্যে। আমরা আশা করছি আমদের প্রথম পদক্ষেপ সফল হবে। এছাড়া অন্যান্য সংস্থাগুলো আমাদের এ পদক্ষেপ অনুসরণ করবে এবং তাদের সম্মানজনক পদে তাদের নিযুক্ত করবে।
মেট্রো কর্তৃপক্ষ বলছে লিখিত ও মৌখিক পরীক্ষার পর এখন তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রথম দলের কাজের ভিত্তিতে আরও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের লোকদের নিয়োগ দেয়া হবে।
তৃতীয় লিঙ্গদের সাথে বৈষম্য দূর ও মূলধারায় আনার লক্ষ্যে কেরেলা সরকার ২০১৫ তে তৃতীয় লিঙ্গ নীতি নির্ধারণ করে। চিত্রা নামের তৃতীয় সম্প্রদায়ের একজন বলেন, আমরা খুবই আশান্বিত। এর মধ্য দিয়ে অন্যান্য সংস্থায়ও আমাদের কাজের সুযোগ সৃষ্টি হবে।
কেরেলা সরকার হিজড়া সম্প্রদায়ের অভিযোগ গ্রহণ করার জন্য ২০১৫-তে একটি পৃথক বিচার বিভাগ গঠন করে। এছাড়া জন্ম-মৃত্যু সনদের প্রথা চালু এবং পৃথক টয়লেট বাধ্যতামূলক করা হয়েছে।
জেড





