রাশিয়া বলেছে, ইউক্রেন যদি গ্যাসের দাম পরিশোধে ব্যর্থ হয় তাহলে পুরো ইউরোপে গ্যাস সরবরাহে তার প্রভাব পড়বে।
রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক শনিবার বলেছেন, গ্যাস বাবদ ইউক্রেনের বেড়ে যাওয়া ঋণের কারণে রাশিয়া বাধ্য হয়ে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে।
নোভাকের হিসাব অনুসারে- ইউক্রেনের কাছে বর্তমানে রাশিয়ার ২২৩ কোটি ডলার গ্যাস বিল বাকি। গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে বকেয়া বিলের পরিমাণ আরো বাড়বে। এপ্রিলে গ্যাস বিল পরিশোধ করার কথা ১৩০ কোটি ডলার; সে হিসাব এর সঙ্গে যোগ করা হয়নি।
রাশিয়া বলেছে, ইউক্রেনের এ ঋণ এমন অবস্থায় নিয়ে যেতে পারে যে কারণে ইউক্রেনের আন্ডারগ্রাউন্ডে পর্যাপ্ত গ্যাস থাকবে না; যার কারণে দক্ষিণ ইউরোপের কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে।
রাশিয়া ইউক্রেনের মোট গ্যাস চাহিদার অর্ধেক এবং পুরো ইউরোপের শতকরা ৩০ ভাগ গ্যাস সরবরাহ করে। ইউক্রেনের ভেতর দিয়ে বড় বড় পাইপলাইনের সাহায্যে এ গ্যাস সরবরাহ করা হয়।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই
[/b]