১৯৮০- এর দশকে পাকিস্তান থেকে চুরি হওয়া পাথরের তৈরি একটি প্রাচীন বৌদ্ধ ভাস্কর্য দেশটিকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় শতকে নির্মিত গৌতম বুদ্ধের পায়ের ছাপের পাশে বিভিন্ন ধর্মীয় প্রতীক সম্বলিত ভাস্কর্যটি পাকিস্তানের সোয়াত উপত্যকা থেকে চুরি করা হয়। চোরাচালানের মাধ্যমে এটি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল।
জাপানের টোকিও থেকে ভাস্কর্যটি একজন জাপানি পুরাতাত্ত্বিক ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে নিয়ে যান। চলতি এপ্রিলে চুরি করা সম্পত্তি রাখার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
বুধবার নিউ ইয়র্কের সরকারি আইনজীবীরা এক অনুষ্ঠানের মাধ্যমে ভাস্কর্যটি পাকিস্তানি মিশনের ডেপুটি চিফ রিজওয়ান সায়িদ শেখের কাছে হস্তান্তর করে।ভাস্কর্যটি নিউ ইয়র্কে রেখে প্রদর্শনী করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এআই





