জঙ্গী হামলায় পাকিস্তানে ২০১৩ সালে ১,০২৫ বেসামরিক নাগরিক এবং ৪৭৫ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়।
রিপোর্টে বলা হয়, আল-কায়েদা, তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এবং অন্যান্য জঙ্গী গোষ্ঠী পাকিস্তান ও যুক্তরাষ্ট্র উভয় দেশের স্বার্থের জন্য হুমকি। বেসামরিক নাগরিক ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে যে হামলাগুলো চালানো হয়েছিল, সেগুলোর অধিকাংশের দায় স্বীকার করেছে টিটিপি। আর প্রতিটি প্রদেশেই জঙ্গী হামলা হয়েছে।
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ রয়েছে, সেটার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে আল-কায়েদা ও হক্কানী নেটওয়ার্ক। আর টিটিপি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের স্বার্থের বিরুদ্ধে হুমকি প্রদর্শন করেছে। পাশাপাশি এই গোষ্ঠীটি পাকিস্তানের জনগণ, প্রতিষ্ঠান ও নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করেছে।
পাকিস্তানের বিষয়ে আরো বলা হয়, দেশটি ২০১৩ সালে পাশ হওয়া ৪টি গুরুত্বপূর্ণ আইন বাস্তবায়নের পথে রয়েছে। আইনগুলো হলো: সন্ত্রাস-বিরোধী জাতীয় কর্তৃত্ব আইন, ন্যায়বিচার আইন, সংশোধীত সন্ত্রান-বিরোধী আইন ১৯৯৭ এবং পাকিস্তান রক্ষা অধ্যাদেশ ২০১৩। সূত্র: ডন অনলাইন।
[b]ঢাকা, ১ মে(টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে জঙ্গী হামলায় ঝরে গেছে ১,৫০০ তাজা প্রাণ
জঙ্গী হামলায় পাকিস্তানে ২০১৩ সালে ১,০২৫ বেসামরিক নাগরিক এবং ৪৭৫ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে





