সৌদি আরবে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি এক নারীসহ ৭ জন মারা গেছেন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশি ওই নারীর বয়স ৪০ বছর।
এ নিয়ে সৌদিতে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪ জন মারা গেছেন। এছাড়া নতুন করে আরো ২৪ জন আক্রান্তের খবরও পাওয়া গেছে। দেশটিতে ২০১২ সালের সেপ্টেম্বর মাস খেকে শুরু করে এ পর্যন্ত মোট ৩২৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী আদেল ফকিহ জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় রিয়াদ, জেদ্দাহ ও পূর্ব প্রদেশ এগুলোর তিনটি মেডিকেল সেন্টারকে এ ভাইরাসের চিকিৎসার জন্য বিশেষায়িত করেছে।
এদিকে সম্প্রতি মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে জেদ্দার কিং ফাহাদ হাসপাতাল থেকে চার চিকিৎসক পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের পর দেশটিতে ভীতি ছড়িয়ে পড়ে। এদিকে গত বৃহস্পতিবার বাদশাহ আবদুল্লাহ জেদ্দা সফর করেছেন।
এর আগে সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আল-রাবিয়াহকে বরখাস্ত করেছিলেন বাদশাহ আবদুল্লাহ।
এদিকে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার মার্স ভাইরাসের ক্রমাগত সংক্রমণ নিয়ে তারাও শঙ্কিত হয়েছেন। তাই ঝুঁকি এড়াতে সৌদি আরবে বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মৃত বাংলাদেশী ঐ নারীর বিস্তারিত তথ্য জানা যায়নি। সূত্র : আরব নিউজ
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
মার্স ভাইরাসে সৌদিতে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি এক নারীসহ ৭ জন মারা গেছেন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশি ওই নারীর বয়স ৪০ বছর। এ নিয়ে সৌদিতে মার্স ভাইরাসে
থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে ভাইরাস, একে একে মারা যাচ্ছে বাঘ
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে অত্যন্ত সংক্রামক ভাইরাস ছড়িয়ে পড়ছে। এতে করে সেখানে এখন পর্যন্ত ৭২টি বাঘের মৃত্যু হয়েছে। প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণ আটকাতে প্রাণপণ চেষ্টা করছেন কর্মকর্তারা।
বাংলাদেশে নিপা ভাইরাসে মৃত্যুর খবর নিশ্চিত করল ডব্লিউএইচও
বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত একজন রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আন্তর্জাতিকভাবে এ রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও কম বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস
২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, ক্লান্তি, অতিরিক্ত লালা নিঃসরণ এবং স্নায়ুবিক (নিউরোলজিক) সমস্যা নিয়ে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন।
আফ্রিকায় চোখ রাঙাচ্ছে নতুন প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাস
ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণে মোট ৯টি রোগী শনাক্ত হয়েছে।
Dance of The Hillary ভাইরাস থেকে বাঁচবেন যেভাবে
বিশ্ব যখন ক্রমেই ডিজিটাল এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে, তখন সাইবার অপরাধও দ্রুত ছড়িয়ে পড়ছে আরও জটিল ও বিপজ্জনক আকারে। এই সাইবার হুমকির সর্বশেষ সংযোজন হচ্ছে একটি ম্যালওয়্যার। যার নাম দেওয়া হয়েছে Dance Of The Hillary। এটি এমন এক ধরনের সাইবার আক্রমণের অস্ত্র, যা হ্যাকাররা বিশেষভাবে দক্ষিণ এশিয়ার নাগরিকদের টার্গেট করার জন্য ব্যবহার করছে।
















