ইরানের সঙ্গে ছয় জাতির বিশ্ব শক্তির পরমাণু চুক্তির বিষয় যুক্তরাষ্ট্রের নিশ্চিয়তায় সন্তুষ্টি প্রকাশ করেছে সৌদি আরব। ওয়াশিংটন ডিসিতে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচনার পর এই কথা জানানো হয়।

শুক্রবার সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল জুবায়ের বলেছেন যে মধ্যপ্রাচ্যে ইরানের নেতিবাচক কর্মকাণ্ড ঠেকাতে এবং তেহরানের পারমাণু অস্ত্র তৈরি করা ঠেকাতে তারা একমত হয়েছে।

জুবায়ের বলেন, "গত দুই মাস ইউরোপ ও অন্যান্য অঞ্চলের মিত্রদের সঙ্গে পরামর্শ করে এমন নিশ্চয়তা পাওয়ায় সৌদি আরব সন্তুষ্ট।"

তিনি আরো বলেন, "আমরা বিশ্বাস করি এই চুক্তি ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে দূরে রাখবে এবং এর মাধ্যমে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় অবদান রাখবে।"

জেডআই