ভারতের পুনে শহরে আবাসিক ভবনের একটি দেয়াল ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। নিহতের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১টা ৪৫ মিনিট নাগাদ ভারি বৃষ্টিপাতের ফলে দেয়াল ধসের ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, ভবনের পাশে অস্থায়ীভাবে নির্মাণ শমিকদের পরিবারের বসবাস ছিল। দেয়াল ধসে তাদের বাড়ি চাপা পড়ে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থার উদ্ধার কর্মীরা জানান, ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার থেকেই পুনেতে ভারি বৃষ্টিপাত চলছে বলে খবরে বলা হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি, জি নিউজ।
এমআর





