২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে তথা ২০১৫ সালের আগে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া প্রতি ব্যক্তিকে নাগরিকত্ব দেবে ভারতের কেন্দ্রীয় সরকার। ঘোষণা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের।

দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার কলোনি ফুটবল মাঠে নির্বাচনী সভায় ভাষণ দেন রাজনাথ। সেখানেই তার ঘোষণা, বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের বৈধ নাগরিকের অধিকার দেবে ভারতের কেন্দ্র সরকার।

রাজ্যে ষষ্ঠ দফা ভোটের আগে বিজেপির ভোট প্রচারে এসে বৃহস্পতিবার কংগ্রেস-বাম জোটের সমালোচনাও করেন তিনি। তার নিশানা থেকে বাদ পড়েনি তৃণমূল সুপ্রিম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

সারদা ও নারদকাণ্ড নিয়ে এর আগেও তৃণমূলকে নিশানা করছে বিজেপি, প্রচারে এসে সেই স্টিংকেই হাতিয়ার করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

এমবি