প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা রেকর্ড গড়েছে।
দেশটিতে এই ভাইরাসে মৃত্যুবরণ করেছে আড়াই লাখের বেশি মানুষ।
আজ (১৯ নভেম্বর) বৃহস্পতিবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
সর্বশেষপ্রাপ্ত তথ্যানুযায়ী, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এখন ২ লাখ ৫০ হাজার ২৯ জন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখের মতো।
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত এবং সংক্রমিত হওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রই এখন বিশ্বে শীর্ষে।
এমবি





