দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে ঘটনাটি পারিবারিক প্রতিহিংসার কারণে হতে পারে। ইরাক্লিও থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন ৫০ বছর বয়সি নারী রয়েছেন।
এএনএর প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে ওই এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরক হামলার ঘটনাও ঘটে।
অন্যদিকে, রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, আহতদের উদ্ধারে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করে তোলে, যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে।
ক্রিট দ্বীপটিতে অবৈধ অস্ত্রধারণ বেশ প্রচলিত এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়ই ঘটে থাকে। এর আগে গত রোববারও দ্বীপের পশ্চিমাঞ্চলে এক যুবক (২৩) গুলি করে ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে হত্যা করে।
তথ্যসূত্র: রয়টার্স
এনএইচ