ভারতের বিমানবাহিনীতে প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে তিনজনকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়েছে।
আজ শনিবার এ অনুমোদন দেয়া হয়।
এই তিন নারী পাইলট হলেন- আভানি চতুর্বেদী, ভায়ানা কান্ত ও মোহনা সিং।
এ ঘটনা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। খবর দ্য হিন্দুর
ভারত সরকার গত বছরের নভেম্বরেই বিমানবাহিনীতে পরীক্ষামূলকভাবে পাঁচ বছরের জন্য নারী যোদ্ধা পাইলট অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়। আজ এ সিদ্ধান্তের বাস্তব প্রতিফলন ঘটলো।
ওই তিন নারী পাইলটকে যুদ্ধ বিমানের উপর এক বছরের উন্নততর প্রশিক্ষণ দেয়া হবে। এরপরই তারা সুপারসনিক যুদ্ধ বিমান চালানোর সুযোগ পাবেন।
জেড





