সোমবার সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রমজান শেষে দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।অর্থ্যাৎসৌদি আরবে আগামী বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

যেহেতু পবিত্র শা্ওয়াল মাসের চাঁদ দেখা যায় নাই তাই আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপন করার সিদ্ধান্ত নেয় তারা।

সৌদি আরবের পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং ইয়েমেনেও বুধবার ঈদুল ফিতর পালিত হবে বলে এসব দেশের সরকারি বার্তা সংস্থাগুলো জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

জেড