সাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার মস্কো থেকে ২৮০০ কিলোমিটার উত্তরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। রাশিয়ার তদন্ত কমিটি আজ শনিবার এ তথ্য জানিয়েছে।
এএফপির খবরে জানা যায়, তদন্ত কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, গতকাল শুক্রবার রাতে নোভি ইউরনগয় শহরের কাছে এমআই-৮ হেলিকপ্টারটি ২২ জন আরোহী এবং ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাস্থলে ২১ জন নিহত হয়। তাদের শরীরে একাধিক জখম ছিল। ঘটনাটি একটা বরফাঞ্চলে ঘটায় উদ্বার তৎপরতায় কিছুটা বিঘ্ন ঘটে।
জেড





