মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী বলেছে, ইউক্রেন সীমান্তে রাশিয়া যে ৪০,০০০ সেনা মোতায়েন করেছিল তার প্রায় সব সরিয়ে নিয়েছে মস্কো। একইসঙ্গে রাশিয়াকে তার বাদবাকি সৈন্যও সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে ন্যাটো। ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন এ আহ্বান জানিয়ে বলেছেন, ইউক্রেনের পূর্ব সীমান্তে বিরাজমান উত্তেজনা কমিয়ে আনতে এটি হবে প্রথম পদক্ষেপ। মঙ্গলবার ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো কোভালের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন রাসমুসেন। এদিকে ন্যাটোর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার বেশিরভাগ সেনা সরিয়ে নেয়া হলেও রুশ সেনারা সীমান্তে 'সক্রিয়' রয়েছে। এখনো কয়েক হাজার সেনাকে তৎপরতা চালাতে দেখা গেলেও তারা সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেই মনে হচ্ছে। ন্যাটো এমন সময় রুশ সেনা সরিয়ে নিয়ে যাওয়ার স্বীকারোক্তি দিল যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব তুলেছে মস্কো। ওই প্রস্তাবে ইউক্রেনের অবিলম্বে অস্ত্রবিরতির পাশাপাশি মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। রাশিয়া বলেছে, দেশটি ইউক্রেনের সেনাবাহিনী ও রুশপন্থি অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ বন্ধ ছাড়া আর কিছু চায় না। সূত্র: আইআরআইবি। [b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]
প্রায় সব সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী বলেছে, ইউক্রেন সীমান্তে রাশিয়া যে ৪০,০০০ সেনা মোতায়েন করেছিল তার প্রায় সব সরিয়ে নিয়েছে মস্কো। একইসঙ্গে রাশিয়াকে তার বাদবাকি সৈন্যও সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে ন্যাটো। ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন এ আহ্বান জানিয়ে বলেছেন, ইউক্রেনের পূর্ব সীমান্তে বিরাজমান উত্তেজনা কমিয়ে আনতে এটি হবে প্রথম পদক্ষেপ। মঙ্গলবার ব্রাসেলসে
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















