জম্মু ও কাশ্মিরে সোমবার জঙ্গিদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। শপিয়ান জেলার একটি গ্রামে অপরাধ তদন্ত করতে গেলে এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা জানান, কাশ্মির উপত্যকায় কয়েক ঘন্টার মধ্যে পুলিশের উপর এটি হচ্ছে দ্বিতীয় জঙ্গি হামলার ঘটনা।

সোমবার ভোরে বারামুল্লা জেলার পাত্তান এলাকায় জঙ্গি হামলায় এক পুলিশ কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন। পাত্তানের দিকে যাওয়া একটি বাসে জঙ্গি হামলায় সাব ইন্সপেক্টর গোলাম মোস্তফা গুলিতে আহত হন।

হামলার পর ওই বাসের চালক তার বাসটি চালিয়ে স্থানীয় একটি পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে পুলিশ সদস্যরা তাদের আহত সহকর্মীকে হাসপাতালে নিয়ে যায়।

জেডআই