পাচার হওয়া ১৫ বছর বয়সী এক বাংলাদেশি কন্যা শিশুকে ভারতের চেন্নাইয়ের তিরুভোত্তিয়ুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

এরপর শিশুটিকে জোর করে যৌন ব্যবসায় লিপ্ত করা হয়েছিল।

শিশুটির অভিযোগের ভিত্তিতে ওই এলাকার একটি ঘর থেকে উদ্ধার করা হয় টিসু নামে আরেক বাংলাদেশিকে।

সঙ্গে আটক হয় তার এক নারী অনুচর। ভুক্তভোগী মেয়েটির দুলাভাই পরিচয়ে সেখানে থাকতো টিসু। খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পুলিশের সন্দেহ, গত ৮ বছর ধরে সহজ-সরল মেয়েদের বাংলাদেশ থেকে পাচার করে ভারতে নিয়ে গেছে।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, এটি একটি বড় নেটওয়ার্ক হতে পারে বলে আমাদের সন্দেহ। ওই লোকটি এ শহরে আরেক বাংলাদেশি নারীর কাছে মেয়ে সরবরাহ করতো।

ওই নারীই তাদের যৌন ব্যবসায় লিপ্ত করতো। বিনিময়ে বাংলাদেশি লোকটি ১০ দিনের জন্য ২০ হাজার এবং ২০ দিনের জন্য ৪০ হাজার রুপি করে পেত।

তিরুভোত্তিয়ুর অল উইমেন পুলিশ স্টেশ্নের পরিদর্শন বি কাঞ্চন বলেন, গত ৫ই জানুয়ারি মেয়েটিকে নিয়ে চেন্নাইয়ে পৌঁছায় অভিযুক্ত লোকটি।

বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তিরুভোত্তিয়ুরে শহরে মেয়েটিকে নিয়ে যায় সে। এ সময় মেয়েটিকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়।

এসএইচ