সৌদি আরবের মদিনা শহরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন ওমরা হাজির মৃত্যু ও ১৩০ জন দগ্ধ হয়েছেন। হতাহতদের প্রায় সবাই বিদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা  জানায়, হতাহতরা সবাই ওমরা পালনের জন্য সেখানে অবস্থান করছিলেন। এ সময় ওই হোটেলে অন্তত ৭শ লোক ছিলেন।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391920507.jpg[/img]
এক বিবৃতিতে মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান জানান, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটা দিকে ইশরাক আল-মদিনা হোটেলটিতে আগুন লাগে। এসময় ভবনটিতে বিভিন্ন দেশের প্রায় ৭শ' হাজি অবস্থান করছিলেন। তারা ওমরাহ পালনের উদ্দেশে সেখানে গিয়েছিলেন।
আগুন লাগার পর হোটেলে অবস্থানকারী বহু আতঙ্কিত হাজি ভবনের ছাদে চলে আসেন। হোটেলের সামনে ভিড় জমায় উৎসুক লোকজন।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391920556.jpg[/img]
আগুন লাগার পরপরই উদ্ধার তৎপরতা এবং আগুন নেভানোর কাজ শুরু হয়। বিকেল পাঁচটার মধ্যে আগেুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা।
আগুন লাগার কারণ খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যায়, রক্ষণাবেক্ষণের কাজ করার সময় সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সূত্র: বিবিসি, আলজাজিরা
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম)//ইএইচ   [/b]