ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু হওয়ার পর বেসরকারি ফলাফলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) পেয়েছে ২৯১। ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করতে যাচ্ছে বিজেপির জোট।
অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত বাম মোর্চা ৮৩টি আসন পেয়েছে। অন্যান্য দল ১৩০টি আসন।  
শুক্রবার ভোট গণনার পরে ফলাফলে মোদির দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অজর্ন করে।  
কংগ্রেস পরাজযের  পূর্বাভাস পেয়ে ফলাফলের পূর্বেই সব মেনে নিয়ে পরবর্তী বিজেপি জোটকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]