লেবাননের রাজধানী বৈরুতের আরেকটি বন্দরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠিক এক মাস পাঁচ দিন আগে শহরটিতে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২০০ মানুষ প্রাণ হারান। আজ বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগের বিস্ফোরণের মতো এবারও কালো ধোয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। এখনো অগ্নিকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।
গত ৪ আগস্ট প্রায় তিন হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে এই শহরে প্রায় ২০০ জন প্রাণ হারায়। গুঁড়িয়ে যায় অনেক ভবন। নতুন ঘটনার পর বৈরুতের গভর্নর সাধারণ মানুষকে বন্দরের আশপাশে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চলছে।
এমআর





