৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষে প্রতিবাদ সভা করেছে ধানসিড়ি বিএনপি কাতার শাখা।

সভায় বক্তারা বলেন, গত বছর এ দিন সারাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। একদলীয় স্বৈরাচারের শাসনে অতিষ্ঠ দেশের মানুষ আজ মুক্তি চায়।

তারা বলেন, বিএনপির নেতাদের বন্দী করে গণতন্ত্র উদ্ধার ও জনতার বিজয়ের আন্দোলন রুদ্ধ করা যাবে না। খালেদা জিয়ার ডাকে প্রবাসীরা যে কোনো সময়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ৫ জানুয়ারি সোমবার বাংলাদেশে নিহতদের স্মরণে দুআ পরিচালনা করেন নুরুল ইসলাম।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে ও দিলীপ কুমার ছোটনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক, কাতার যুবদলের সভাপতি শরিফুল হক সাজু, সাবেক সিনিয়র সভাপতি শামসুল হক, সুক শাখার সভাপতি ফারুক হোসেন, মাইজার শাখা সাধারণ সম্পাদক বদরুদ্দোজা, মদিনাখলিফা উত্তর শাখার সাধারণ সম্পাদক ফোরকান রেজা, যুবদল কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক মির্জা সাইদুর রহমান সাইদ, মঞ্জুর হোসেন, রেজাউল করিম রেজু, মহিউদ্দীন পলাশ প্রমুখ।

এমকে