ভারতের বিহারে ট্রাকচাপায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার বিহারের রোহতাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে।
আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে খবরে।
এমএম
ভারতের বিহারে ট্রাকচাপায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও দুইজন।
ভারতের বিহারে ট্রাকচাপায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার বিহারের রোহতাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে।
আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে খবরে।
এমএম
গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে ভারতের যে ভাবমূর্তি রয়েছে, তা যেন আরো একবার বড় ধরনের ধাক্কা খেল খোদ বাণিজ্যনগরী মুম্বাইয়ে। একটি পরিচিত শপিং মলের ভেতরে তৈরি করা নামাজের ঘর বা প্রেয়ার রুমকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ এবং শেষ পর্যন্ত সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
জরুরি চিকিৎসার প্রয়োজনের কথা বলে এক তরুণ চিকিৎসককে ফ্ল্যাটে ডেকে নিয়ে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভারতের দুই অভিনয়শিল্পীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুই অভিনয়শিল্পীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগ, তার মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নতুন একটি চালান পৌঁছেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই জ্বালানি বহনকারী লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে।
আমেরিকার ভার্জিনিয়ায় স্ত্রী হত্যায় অভিযুক্ত এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি আদালতে সাক্ষ্য দিয়ে দাবি করেছেন, স্ত্রীর মৃত্যুর পর তিনি লাশ কেটে টুকরো টুকরো করেছিলেন। অভিযুক্ত নরেশ ভাট আদালতকে জানান, তার স্ত্রী মমতা কাফলে ভাট আত্মহত্যা করেছেন। বিছানার পাশে বমি ও ওষুধের বোতল পড়ে থাকা অবস্থায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তিনি। নরেশের দাবি, প্রচুর পরিমাণে ট্যাবলেট এবং অত্যন্ত বিষাক্ত কীটনাশক খেয়ে মমতা আত্মহত্যা করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি। এই নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কর্মপরিকল্পনা সাজাচ্ছেন এনসিপির নেতারা।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
টানা ৩ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।