ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের চলমান আগ্রাসনকে শীর্ষ স্থানীয় অনেক মার্কিন জেনারেল ‘বাজে সিদ্ধান্ত’ হিসেবে মনে করছেন এবং রিয়াদ এ যুদ্ধের চোরাবালিতে আটকে যাবে বলেও তার মনে করছেন তারা। আল-জাজিরা আমেরিকার প্রতিবেদনে এ সব কথা বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সিইএনটিসিওএম’এর একজন পদস্থ কমান্ডার দাবি করেছেন, ইয়েমেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে কোনোই পরামর্শ করে নি সৌদি আরব।
এ জাতীয় পরামর্শ করা হলে সিইএনটিসিওএম এ আগ্রাসন পরিকল্পনার বিরোধিতা করবে তা সৌদিরা আগেভাগেই জানতো বলেই উল্লেখ করেন তিনি।
এ ছাড়া, মার্কিন সামরিক সূত্রগুলো আরো বলছে, হুথি আন্দোলনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থন জানানোর বিরোধিতা করেছেন মার্কিন আঞ্চলিক স্পেশাল ফোর্স এবং ইউএস স্পেশাল অপারেশন্স কমান্ড বা এসওসিওএম অনেক কমকর্তা। আল-কায়েদার বিরুদ্ধে হুথিরা যোদ্ধারা সফল অভিযান চালিয়ে যাচ্ছে বলেই তারা মনে করেন।
এসওসিওএম’এর অনেক কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন এক ইয়েমেনি বিশেষজ্ঞ মাইকেল হোরটন বলেন, অন্তত ২০১২ সাল থেকে হুথিদের বিরুদ্ধে লড়ছে হুথি যোদ্ধারা এবং তার বিজয়ী হচ্ছিল।
ইআর





