সম্প্রতি আলোচনা সভায় কথা ঠিক করে না শোনবার জন্য শিক্ষামন্ত্রীকে অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে মেরে উড়িয়ে দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার আরও এক অদ্ভুত খবর পাওয়া গেল এই স্বৈরাচারী রাষ্ট্রনেতার নামে। ইংরেজি শেখার তাগিদে কিম নাকি অপহরণ করে এনেছেন আমেরিকার এক যুবককে।
প্রায় ১২ বছর আগে চিনে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ডেভিড স্নিডন নামের ওই ছাত্র। অনেক চেষ্টা করেও এতো বছরে কোন খবর পাওয়া যায়নি তার। মাঝে একবার খবর এসেছিল চিনের হুনান প্রদেশে একটি দুর্ঘটনায় মারা যায় স্নিডন। যুবকের পরিবারের পক্ষ থেকে এই খবর মেনে নেওয়া হয়নি।
জাপানী সংবাদ সংস্থার খবরে প্রান ফিরে পেয়েছে যুবকের পরিবার। ওই সংবাদ সংস্থার খবর অনুযায়ী এক দশকেরও বেশী সময় আগে হারিয়ে যাওয়া যুবককে নাকি দেখা গিয়েছে উত্তর কোরিয়ায়। শুধু তাই নয় তাদের দাবি স্নিডনকে অপহরণ করে নিয়ে গিয়েছে সেখানকার স্বৈরাচারী রাজা কিম জং উন।
তার কাছেই নাকি ইংরেজি শিক্ষার পাঠ নিচ্ছেন কিম। ছেলের বেঁচে থাকার খবরে আবার সত্যতাও খুঁজে পেয়েছে স্নিডনের পরিবার। তাঁদের মতে তাঁদের ছেলে দারুন কোরিয় ভাষা বলতে পারত, সেইজন্যই কিম তাঁকে অপহরণ করে নিয়ে গিয়েছে। সুত্রের খবর এও বলছে যে স্নিডন বিয়ে করে এখন পংগ্যানের বাসিন্দা। তাঁর নাকি দুই সন্তানও রয়েছে।(সূত্র: কলকাতা ২৪)
জেড





