আমেরিকার সেনাবাহিনীতে ২০১৩ সালে যৌন নির্যাতনের ঘটনা ৬০ শতাংশ বেড়েছে। এ পরিসংখ্যানে শুধু অভিযোগকৃত ঘটনাগুলো স্থান পেয়েছে।
পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ক্যাথি উইকিনসন বলেন, ‘২০১৩ সালে এ দফতরে পাঁচ হাজার ৪০০টি যৌন নির্যাতনের অভিযোগ এসেছে। ২০১২ সালে এ সংখ্যা ছিল তিন হাজার ৩৭৪টি। এর ফলে দেখা যাচ্ছে, এক বছরে এ ধরনের নির্যাতনের মাত্রা ৬০ শতাংশ বেড়েছে।’
উইকিনসন বলেন, ‘আমরা যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত ও বিচারের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিয়েছি। নির্যাতনের শিকার নারী সৈনিকরা আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসের সঙ্গে অভিযোগ জানাচ্ছেন।’ অভিযোগের সংখ্যা বেড়ে যাওয়ার এটিও একটি কারণ বলে তিনি উল্লেখ করেন। আমেরিকার সেনাবাহিনীতে যৌন নির্যাতনের মাত্রা এতটা বেড়ে গেছে যে, প্রেসিডেন্ট বারাক ওবামা এ ন্যক্কারজনক ঘটনা বন্ধের ব্যাপারে আমেরিকার জনগণের সহযোগিতা কামনা করেছেন। সূত্র : এএফপি
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]